News Bangla 24 BD | বিয়ানীবাজারে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিয়ানীবাজারে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পন


ধারালো দা দিয়ে নিজ স্ত্রীকে উপর্যপুরি কুপিয়ে খুন করে থানায় আত্নসমর্পন করেছে ঘাতক স্বামী। ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার সংবাদে উপজেলা জুড়ে আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের নিমার আলীর কলোনীর একটি কক্ষে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ছিদ্দিক আহমদ (৩৫)। তিনি শ্রীধরা গ্রামের আলাউদ্দিনের পুত্র। পারিবারিক কলহের জের ধরে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে দা দিয়ে স্ত্রী আয়েশা বেগমের (২৮) ঘাড়সহ শরিরের বিভিন্ন স্থানে কোপ দেয়। দায়ের কোপে আয়েশা মাটিতে লুটিয়ে পড়লে কক্ষে তালা দিয়ে ছিদ্দিক বিয়ানীবাজার থানায় গিয়ে বিকাল চারটার দিকে আত্মসমর্পন করে। আয়েশা শ্রীধরা গ্রামের তাহির আলীর কন্যা। ছিদ্দিকের সাথে প্রায় ৬ বছর আগে তার বিয়ে হয়েছিলো।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ছিদ্দিকের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় প্রথমে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছিলো। তারপরও সর্তকতামুলকভাবে তাকে থানা হেফাজতে রেখে ঘটানস্থলে গিয়ে তালা দেয়া কক্ষ থেকে আয়েশার লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ছিদ্দিক অপরাধ স্বীকার করায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ