News Bangla 24 BD | জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত


গাজীপুর প্রতিনিধি : রবিবার গাজীপুরের বোর্ড বাজারস্থ বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই)-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশুু দিবস উদযাপন উপলক্ষে এক সেমিনার, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই-এর অধ্যক্ষ প্রফেসর ড. মো: আহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআইয়ের উপাধ্যক্ষ জনাব মো: কামরুজ্জামান সরকার। সভাপতিত্ব করেন জনাব মাহমুদুল হক, সহযোগী অধ্যাপক ও আহবায়ক জাতীয় দিবস উদ্যাপন কমিটি (বিএমটিটিআই)। “খোকা থেকে বঙ্গবন্ধু : জাতির জনকের অভ্যুদয়” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মিয়া নাদির হোসেন, সহকারী পরিচালক (বএমটিটিআই)। প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন জনাব এ কে এম সেলিম চৌধুরী (সহযোগী অধ্যাপক) ড. মুহাম্মদ আবুল ফারাহ (সহকারী অধ্যাপক), জনাব মো: আবু হানিফ সহকারী অধ্যাপক, বিএমটিটিআইসহ বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন এক অবিসংবাদিত নেতা, অনুকরণীয় আদর্শ, তাঁর জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না। তিনি বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে আরো বেশি পড়াশুনার জন্য এবং শিক্ষার্থীদের জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ