News Bangla 24 BD | ‘বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা’


বান্দরবান জেলার রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শান্তিপ্রিয় ত্রিপুরাকে (৩৮) বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারিনি পুলিশ।

এলাকাবাসীরা জানান, গত রাতে এক দল অস্ত্রধারী রামদোপাড়া এলাকায় এসে এবারের তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরাকে ঘর থেকে ডেকে নিয়ে রামদোপাড়া এবং মঘাপাড়া এলাকার মাঝামাঝি এলাকায় গুলি করে হত্যা করে চলে যায়। তিনি জেএসএসের সমর্থক ছিলেন কিন্তু বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জেএসএস নেতা শান্তি ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ