News Bangla 24 BD | সিলেটে মাদ্রাসা ছাত্রীকে নির্যাতন: শিক্ষক জেলে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে মাদ্রাসা ছাত্রীকে নির্যাতন: শিক্ষক জেলে


সিলেট নগরী‍র কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে নির্যাতনের দায়ে শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তাহিদুল ইসলাম মুনির (২১)নামের ওই শিক্ষক মৌলভীবাজারে সদর থানার শেওরাইজুরী গ্রামের খলিলুর রহমানের ছেলে ও কলাপাড়া ডহরস্থ সিরাজুল গণি ডহর মাদ্রাসার সহকারী শিক্ষক।
সোমবার বিকেলে পুলিশ ফৌজধারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্র জানায়, ওই মাদ্রাসার প্রথম শ্রেণীর এক ছাত্রীকে নির্যাতনের দায়ে ওই মাদ্রাসা শিক্ষককে রোববার রাত ১২টার দিকে এলাকাবাসী আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার এ ঘটনায় কোতোয়ালী থানার এএসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি (নং-১৩৫৯) জিডি এন্ট্রি করেছেন।
এএসআই দূর্গা কুমার দেব জানান, এ ব্যাপারে ছাত্রীটির অভিভাবকের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সেটি গ্রহণ করা হবে বলে জানান এএসআই দুর্গা।

এ বিভাগের অন্যান্য সংবাদ