সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীদের গুলতে আহত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) মঙ্গলবার ভোরে ঢাকায় নেয়ার পথে মারা গেছেন।
তিনি ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ছিলেন। এরআগে রাতে এই ঘটনাস্থলে ফজলে রাব্বি রাজিব (২২) নামে আরো একজনের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার সকালে এলাকায় মাদক ও অসামাজিক কর্মকান্ড নিয়ে বেগমগঞ্জের অনন্তপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদরত উল্লার ছেলে সাজুর সাথে রাজিবের কথা কাটাকাটি হয়। এ সময় সাজু রাজিবেকে হত্যার হুমকি দিয়ে যায়। রাত পৌনে আটটার দিকে রাজিব, ওয়াসিম ও ইয়াসিন তিন বন্ধু পুরাতন কলেজ এলাকায় গেলে সাজু তাদের তিনজনকে গুলি করে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ওয়াসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক জানান, এ ব্যপারে জিজ্ঞাসাবাদের জন্যে সাজুর দুই বোনকে আটক করে পুলিশ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 