হাতিয়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসার গুলিবিদ্ধ
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের গুলিতে সহকারী প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন ও পোলিং অফিসার আব্দুল আউয়াল গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর কিং ইউনিয়নের স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের সমর্থকরা কেন্দ্র দখল-পাল্টা দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিতে দুই নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 