লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণে আহত ৬
লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা বলে প্রিজাইডিং কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র নাথ জানান।
তিনি বলেন, ভোট শুরু পরপরই সদস্য পদের প্রার্থী মমতাজ উদ্দিন ও আব্দুল মতিনের একদল সমর্থক কেন্দ্রে প্রবেশ করে। এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। এর জের ধরে একটি হাতবোমা ফাটানো হলে ছয়জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেঠা করে তাদের সরিয়ে দেয় এবং ৩জনকে আটক করে।
আটক ও আহতদের নাম জানাতে পারেনি প্রিজাইডিং কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র।
নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মঙ্গলবার দেশের ৭১৭ ইউপিতে ভোট চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 