News Bangla 24 BD | গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী ও আলোচনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী ও আলোচনা


স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালী , পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনে র‌্যালীত্তোর আলোচনা সভায় প্রধান মেহমান হিসাবে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন সাংবাদিক মুহা: বেলাল হোসেন, গাজীপুর আনছার ভি.ডি.পি‘র সাবেক উপ-পরিচালক মো: দেলোয়ার হোসেন, এস.ডি.পি’র নির্বাহীর পরিচালক আফসানা ইয়াসমিন, স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রমূখ।

সভায় বক্তাগণ শিশুদের ধর্ম নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেয়া সকল কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে ২০১৫ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ পুরষ্কার প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশণ গাজীপুরের উদ্যোগে সারা জেলায় সভা ও র‌্যালীতে জেলার প্রায় সকল মসজিদ ভিত্তিক মক্তব সমূহে অধ্যয়নরত কোমলমতি ছাত্র/ছাত্রী, শিক্ষক ও সূধী সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ