News Bangla 24 BD | প্রযুক্তিবিদ তানভির হাসান জোহা উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তিবিদ তানভির হাসান জোহা উদ্ধার


প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে কোথায় কীভাবে তিনি ছিলেন তা জানা যায়নি।

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জোহার শ্যালক বেলায়েত হোসেন বেলাল জানান, গত রাতে তানভীর জোহা বিমানবন্দর এলাকায় পাগলের মতো ঘুরছিলেন। এসময় বিমানবন্দর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে থেকে বিস্তারিত জেনে তাকে বাসায় দিয়ে যায়।

তানভীর জোহার স্ত্রী কামরুন নাহার চৌধুরী বলেন, আমার স্বামীকে ফেরত পেয়েছি। আমার আর কিছু দরকার নেই।

গত ১৬ মার্চ মধ্যরাতে ঢাকা সেনানিবাস এলাকায় অটোরিকশা থামিয়ে তাকে ও তার বন্ধুকে আলাদা গাড়িতে তুলে নেয় দুর্বৃত্তরা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার ( প্রায় ৮০০ কোটি টাকা) চুরির ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়া তানভীর হাসান জোহা তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইনসাইড বাংলাদেশ ফাউনডেশনের ভাইস চেয়ারম্যান।

বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের `সাইবার নিরাপত্তা` প্রকল্পে কাজ করতেন বলে দাবি করেন। তবে গত সোমবার সরকারের আইসিটি বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানভীর জোহা বা তানভীর হাসান জোহা নামে কোনো ব্যক্তির সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ