জৈন্তাপুরে ৬টি ইউপিতে নির্বাচন ২৩ এপ্রিল
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৩শে এপ্রিল অনুষ্টিত হবে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ঘোষিত তফশীল অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ রিটানিং কর্মকর্তার নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে । ২৭ মার্চ নিদিষ্ট সময়ের মধ্যে ব্যাংক চালানের মাধ্যমে স্ব স্ব রিটারিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে হবে। বাছাই ২৯-৩০ মার্চ ও ৬ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করতে ৬টি ইউনিয়নে ৩জন রিটানিং কর্মকর্তার মাধ্যমে ভাগ করা হয়েছে। ১নং নিজপাট ও ২নং জৈন্তাপুর ইউনিয়নের রিটানিং কর্মকর্তা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত। ৩নং চারিকাটা ও ৪নং দরবস্ত ইউনিয়নের রিটানিং কর্মকর্তা হলেন উপজেলা প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান এবং ৫নং ফতেপুর ও ৬নং চিনাগুল ইউনিয়নের রিটানিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 