News Bangla 24 BD | লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ কোটি টাকার ক্ষতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ কোটি টাকার ক্ষতি


লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বুধবার (২৩ মার্চ) ভোররাতে লক্ষ্মীপুর শহরের চকবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে আলমান নামের ১ ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চকবাজার ও পুরাতন আদালত সড়কের একটি মোবাইল দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে দোকানগুলোতে আগুন ছাড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী ঘোষ মিষ্টান্ন ভান্ডারে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে। এ সময় বাজারের নাইটগার্ড স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে বলে মাইকে বাজারে আগুন লাগার ঘোষণা দিলে চর্তুদিক থেকে লোকজন ছুটে এসে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে প্রায় ২৫টি দোকান সম্পূর্ণ ও ৫টি দোকান আংশিক ভস্মীভূত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ