News Bangla 24 BD | শাবিতে দু'দিনব্যাপি ক্যারিয়ার ফেস্টিভ্যাল'র উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শাবিতে দু’দিনব্যাপি ক্যারিয়ার ফেস্টিভ্যাল’র উদ্বোধন


মোয়াজ্জেম আফরান,শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপি ‘সপ্তম বিডি-
জবস ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০১৬’ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার
বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র
আয়োজনে ও দেশের শীর্ষ স্থানীয়
জব পোর্টাল বিডিজবস ডটকম এর
সহযোগিতায় এ ফেস্টিভ্যাল
শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবি ভিসি প্রফেসর ড.মো:
আমিনুল হক ভূইয়া এ ফেস্টিভ্যাল’র উদ্বোধন
করেন। এ সময় তিনি বলেন, শাবি
শিক্ষার্থীরা তাদের মেধা ও সাংগঠনিক
যোগ্যতার কারণে বাংলাদেশের যে কোন
প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এ ধরনের মেলা
শিক্ষার্থীদের কর্মদক্ষতার পাশাপাশি সাংগঠনিক
দক্ষতা বাড়াতে আরো অনুপ্রাণিত করবে বলে
আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং
এন্ড টি টেকনোলজী বিভাগের প্রধান
প্রফেসর মোজাম্মেল, বিডিজবস ডটকম’র
জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী
প্রমুখ।

ফেস্টিভ্যালের প্রথম দিনে অংশ নেয় দেশের শীর্ষ স্থানীয় ২০টি প্রতিষ্ঠান।প্রতিষ্টানগুলো তাদের ৫৯টি
শূন্য পদের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ
থেকে সিভি সংগ্রহ করবে।

শেষদিন বৃহস্পতিবার সিভি যাচাই বাচাই ও ভাইবা শেষে ৫৯
জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ
দেবে প্রতিষ্ঠানগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ