News Bangla 24 BD | সোহাগী হত্যার বিচার দাবীতে আলোর সমাবেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সোহাগী হত্যার বিচার দাবীতে আলোর সমাবেশ


কুমিল্লার ওলিপুর এলাকায় গত ২০ মার্চ রোববার ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকান্ডের বিচার চাইল সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
২৩ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একুশের চেতনায় নাট্যোৎসবের নাটক শুরুর পূর্বে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সোহাগী হত্যার বিচার দাবীতে আলোর সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাট্য ও সংস্কৃতি কর্মীসহ অনেকেই হাতে মোমবাতি প্রজ্জ্বলন করে সোহাগী হত্যার বিচার দাবীতে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন- মাত্র ১৯ বছর বয়সে যারা সোহাগীর জীবন প্রদীপ নিবিয়ে দিয়েছে, তাকে নির্লজ্জের মতো ধর্ষণ করে হত্যা করেছে তারা মানুষরোপী হায়েনা। তারা অবিলম্বে সোহাগী হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী হত্যার সুষ্টু বিচার না হওয়া পর্যন্ত নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলো সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সম্মিলিত নাট্য পরিষদের সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, বর্তমান সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্য সংগঠক হুমায়ুন কবীর জুয়েল, কবি ও গবেষক সুমন কুমার দাস, নাট্যকর্মী সুপ্রিয় দেব শান্ত, দেবাশীষ দেবু, ইসমাইল তাপাদার, সাইফুর রহমান সুমন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ