News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১


গাজীপুর মহানগরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
নিহত সন্ত্রাসীর নাম দেলোয়ার হোসেন (৪২) ওরফে দেলু ।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মো. মিজানুর রহমান জানিয়েছেন, টঙ্গীর নদীবন্দর এলাকায় দেলুসহ ১০-১২ জন সন্ত্রাসী মাদক বিক্রির টাকা ভাগাভাগি করছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি পেট্রোল টিম অভিযানে যায়সে খানে ।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দেলু গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, তিনটি ছোরা, ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ