News Bangla 24 BD | তনু হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

তনু হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের মানববন্ধন


কুমিল­া ভিক্টোরিয়া সরকারি কলেজ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে সেনানিবাস এলাকায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট মহানগর ছাত্রলীগ মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে।
শুক্রবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালন করে সিলেট মহানগর ছাত্রলীগ। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার’র পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ