News Bangla 24 BD | ইউরোপে ব্যাপক ধরপাকড়, প্যারিসে হামলার পরিকল্পনা নস্যাৎ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ইউরোপে ব্যাপক ধরপাকড়, প্যারিসে হামলার পরিকল্পনা নস্যাৎ


ব্রাসেলসে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৩১ জনের প্রাণহানির পর ইউরোপ জুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে। এদিকে, ফ্রান্স বলছে, রাজধানী প্যারিসের অদূরে নতুন করে জঙ্গিদের হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ব্রাসেলসে ৬, জার্মানিতে দুই ও ফ্রান্সে একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। নভেম্বরে প্যারিস হামলার সঙ্গে সম্পৃক্ত ব্রাসেলসে মঙ্গলবারের হামলার তদন্ত অব্যাহত রয়েছে।

শুক্রবার পুলিশি অভিযানের সময় বেলজিয়ামের চায়েরবিক অঞ্চলে নতুন করে অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সংবাদসংস্থা বেলগা নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের ধরতে দেশটির চায়েরবিকে ব্যাপক পরিসরে অভিযান চালায় পুলিশ।

চায়েরবিকের একটি বাড়িতে তল্লাশির সময় নতুন এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আত্মসমপর্ণের নির্দেশ দেয় পুলিশ। পরে ওই ব্যক্তি তা প্রত্যাখ্যান করলে পুলিশ তাকে নিস্ক্রিয় করে। তবে বিস্ফোরণের বিষয়ে সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া চায়েরবিকের পার্শ্ববর্তী মায়জার স্কয়ার বন্ধ করে দিয়ে আর্মড পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ওই স্কয়ারে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার এই চায়েরবিক অঞ্চল থেকে কয়েকজনকে আটক করা হয়। ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, প্যারিসের কাছের একটি শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এই এলাকায় নতুন করে হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

এদিকে, ব্রাসেলস সফরের পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে ধ্বংস করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের পাশে থাকার অঙ্গীকার করে কেরি বলেছেন, আইএসকে ধ্বংস করতে পশ্চিমা জোট লড়াই অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা ভীত হবো না, আমরা নিবৃত্ত হবো না।

এ বিভাগের অন্যান্য সংবাদ