গাজীপুরে হেফাজতের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া নিয়ে আদালতে রিটের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর এসব কর্মসূচি পালন করে হেফাজত ইসলাম।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতের নেতাকর্মীরা টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এক পর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে। প্রায় এক ঘন্টা অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে তিব্র যানজটের সৃষ্টি হয়। এসময় বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মিমাংসিত বিষয়। ষড়যন্ত্র করে রিটের মাধ্যমে একটি গোষ্ঠী এটিকে বাদ দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। রিটটি খারিজ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিঁয়ারি দেন বক্তারা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 