News Bangla 24 BD | বাগদাদে স্টেডিয়ামে বোমা হামলায় নিহত ২৯ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ইরাকের রাজধানী বাগদাদের একটি ফুটবল স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭১ জন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণে সুন্নি ও শিয়া মুসলমানদের শহর ইস্কান্দারিয়ায় এ ঘটনা ঘটে।

চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

বাবেল প্রদেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফালাহ আল খাফাজি জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অপেশাদার ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে।

ইরাকের উত্তর ও পশ্চিমের বেশ বড় একটি অংশ আইএস নিয়ন্ত্রণ করছে। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, স্টেডিয়ামে আইএসের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ ইরাকের হিল্লায় সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকিতে বোমা হামলা চালিয়েছিল আইএস। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ