News Bangla 24 BD | ইরানে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১০ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ইরানে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১০


ইরানে একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

ফার্স প্রদেশের রাজধানী সিরাজ থেকে ৩০ কিলোমিটার দূরে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত হেলিকপ্টারটি সিরাজের একটি হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছিল।

দুর্ঘটনায় হেলিকপ্টারের সব ক্রু, এয়ার মেডিক্যাল সার্ভিসের কর্মী এবং রোগী ও তার সঙ্গী নিহত হয়েছেন। এদের সংখ্যা ১০ বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। কয়েকদিন ধরে ফারস প্রদেশের ওই এলাকাটিতে ঝড়বৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্স নয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এদের মধ্যে গাড়ি দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেন হামিদি।

ফার্স প্রদেশের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ