News Bangla 24 BD | চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ আটক-৪ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ আটক-৪


স্টাফ রিপোর্টার : র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প এর একটি আভিযানিক দল শনিবার কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এর নেতৃত্বে মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী কে এস সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালিত হয়। এসময় চার প্রতারককে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আক্তার আলীর ছেলে মো: মাসুদ রানা (২৫), জয়পুরহাটের কালাই থানার মো: আ: লতিফের ছেলে জসিম উদ্দীন মানিক (২৩), ফরিদপুরের ভাঙা থানার হাবিব হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (২২), নোয়খালীর কোম্পানীগঞ্জ থানার মৃত আবুল কাশেমের ছেলে শাহাদত হোসেনকে (২০) গ্রেফতার করেছে। এসময় তাদের দখল থেকে একটি সিসি ক্যামেরা কন্ট্রোলার, একটি সিসি ক্যামেরা ও প্রতারণার অর্থ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় মূল প্রতারক ও ভুয়া প্রতিষ্ঠিানটির পরিচালক মো: শাহীন ও তার সহযোগি তুষার ও মো: নুরুল হোসেন পালিয়ে যায়।

সূত্রে জানা যায়, শাহীনের নেতৃত্বে প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত শত শত বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে জামানত বাবদ মোটা অংকের টাকা আত্মসাৎ করেছে। তারা জামানতের কথা বলে জনপ্রতি ২৩ হাজার ৫০০ টাকা করে গ্রহন করতো। তারা সিসি ক্যামেরার সাহায্যে তাদের আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসা যাওয়া ও সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো।
ভুক্তভোগিরা জানান, প্রথমে তাদেরকে ২৩ হাজার ৫ শত টাকা জামানত বাবদ জমা দিতে হতো। পরবর্তীতে প্রত্যেককে ০২ জন করে বিশ্বস্ত বেকার লোক জোগার করতে বলা হতো। তাদেরকে আবার ০২ জন করে লোক আনতে হতো। এভাবে প্রতারকরা তাদের প্রতারনার জাল বিস্তৃত করে প্রতারণা করে আসছিল। চাকুরী বা জামানতের টাকা ফেরত চাইলে চক্রের সদস্যরা মারধর করে অফিস থেকে বের করে দিত। ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব এর সদস্যরা অভিযান চালিয়ে ওই চক্রের সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্বার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ