News Bangla 24 BD | পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত অর্ধ-শতাধিক - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

পাকিস্তানের লাহোরের গুলশান-ই ইকবাল পার্কে ভয়াবহ বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। রোববার সন্ধ্যার দিকের ওই বিস্ফোরণে আহত হয়েছে আরো শতাধিক।

ইকবাল সিটির পুলিশ সুপার ড. মুহাম্মদ ইকবাল বলেন, আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্কের সর্বত্রই রক্ত ও ছিন্ন-ভিন্ন দেহ পড়ে রয়েছে। রোববার সন্ধ্যায় ওই পার্কে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন; এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সব জায়গায় নিহত ও আহত মানুষ পড়ে আছে। আমরা রিকশা ও ট্যাক্সিতে করে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছি। তবে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিল না।

উদ্ধারকারী ১১২২ দলের এক মুখপাত্র সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে একটি জরুরি ফোন পেয়েছিলেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ২৩ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া শহরের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পুলিশ ওই এলাকা ঘিরে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ