News Bangla 24 BD | শ্রীপুরে ছাত্রদলের পকেট কমিটিতে অর্থলেনদেনের অভিযোগ! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ছাত্রদলের পকেট কমিটিতে অর্থলেনদেনের অভিযোগ!


মোতাহার খান,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ছাত্রদলের নব গঠিত পকেট কমিটিতে অর্থলেনদেনের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, ২৩ মার্চ বুধবার রাত শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাসায় এ কমিটি অনুমোদন দেয়। অনুমোদন কালে উপজেলার ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সমন্বয়ে গাজীপুর ইউনিয়নের অযোগ্য, অদক্ষ, অশিক্ষিত, নেশাগ্রস্থ নেতাকর্মী দিয়ে পকেট কমিটি গঠন করে।

তৃণমুল নেতাকর্মীদের দাবি সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাসায় রাতের আধারে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই পকেট কমিটি বিলুপ্ত করে নতুন করে যোগ্য নেতাকর্মী দিয়ে কমিটি গঠন করার জোর দাবি জানায়।

এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়ে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইফুল হক মোল্লা বলেন, কমিটিতে অর্থ বিনিময়ের কোন ঘটনা ঘটেনি।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি ও অঙ্গসহ-যোগী সংগঠনে কোন নতুন করে কমিটি গঠন করার উপর নির্ষেধাজ্ঞা রয়েছে। গাজীপুর ইউনিয়নের ছাত্রদলের নতুন কমিটির ব্যাপারে আমার জানা নেই। তবে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে কেও কোন নতুন কমিটি অনুমোদন দিলে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ