News Bangla 24 BD | রিজার্ভ চুরি: ফিলিপাইনে সিনেট কমিটির শুনানি চলছে - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

রিজার্ভ চুরি: ফিলিপাইনে সিনেট কমিটির শুনানি চলছে


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইনে আজ সিনেট ব্লু -রিবন কমিটির তৃতীয় দফা শুনানি চলছে । এতে অর্থ পাচারে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এবং উইলিয়াম সো গো’কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিনেট কমিটি।

শারীরিক অসুস্থতার কারণে আরসিবিসি’র জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো এ শুনানিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

তবে এর আগের দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন মায়া। এর আগে চীনা ব্যবসায়ী কিম অংয়ের নির্দেশে অর্থ পাচারের এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ফিলিপাইনের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো। কিন্তু এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন কিম অং।

অন্যদিকে আরসিবিসির জুপিটার শাখায় উইলিয়াম সো গো’র মালিকানাধীন প্রতিষ্ঠান সেঞ্চুরিটেক্স ট্রেডিংয়ের অ্যাকাউন্ট থেকেই ৮ কোটি ১০ লাখ ডলার ক্যাসিনোতে পাচার হওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত এ ব্যবসায়ীর বিরুদ্ধে সিনেট কমিটির ছাড়াও আলাদা তদন্ত করছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল।

তবে আগের শুনানিতে অর্থ পাচারের এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন উইলিয়াম গো। এর আগে ১৫ ও ১৭ মার্চ সিনেট ব্লু -রিবন কমিটির শুনানি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ