গাজীপুরে ভাড়াটিয়া সেজে ফ্ল্যাট বাসায় ডাকাতি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর বাসা ভাড়া নেয়ার কথা বলে একটি বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাসার নিরাপত্তা রক্ষী ও গৃহকর্তীকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল সেট ও দামি কাপড় চোপড় লুট করে নিয়ে গেছে। সোমবার সন্ধ্যায় মহানগরের বরুদা এলাকায় এ ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক ডা. শামসুল আলম বুলবুলের স্ত্রী গৃহকর্তী কাজী রোকশানা পারভীন জানান, বাসা ভাড়া নেয়ার কথা বলে এক ব্যক্তি কয়েকদিন আগে বাসা দেখতে আসে।
সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তি বাসা ভাড়ার অগ্রীম টাকা দিতে আসে। এসময় ওই ব্যক্তি মোবাইল ফোনে কারো সাথে কথা বলে। কিছুক্ষণের মধ্যে ৭-৮ জন লোক ছয় তলা বাড়ির তৃতীয় তলায় তার ফ্ল্যাটে প্রবেশ করে। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা পিস্তল ও চাপাতি নিয়ে তাকে ভয় দেখিয়ে হাত ও মুখ বেধে ফেলে। ডাকাতরা তার ঘরের আলমারি, ওয়্যারড্রপ, বিছানাপত্র তছনছ করে। ডাকাতরা আলমারীর ভিতর থেকে নগদ পাঁচ হাজার টাকা নিজের ও বোনের প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, মোবাইল সেট ও মূল্যবান শাড়ি কাপড় চোপর নিয়ে যায়। এসময় তারা ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
তিনি আরো জানান, ডাকাতরা চলে যাওয়ার পর তিনি কৌশলে তার বাধন খুলে চিৎকার করে নীচে নেমে দেখেন বাড়ির নিরাত্তা রক্ষী আব্দুর রহমান (৬৫) হাত-পা ও মুখ বাধা অবস্থায় গাড়ির গ্যারেজের এক কোনে পড়ে আছে। ৬তলা বাড়ির তিন তলায় ডা. শামসুল আলম বুলবুল তার স্ত্রী ও সন্তান থাকেন। এসময় বাসায় অন্য কেউ ছিলেন না বলেও জানান তিনি।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় মঙ্গলবার রির্পোট লেখা পযর্ন্ত মামলা হয়নি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 