News Bangla 24 BD | অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন আরিফ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। দোয়া চাইলেন অসুস্থ মায়ের জন্যও।
কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টায় নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে দেখতে যান আরিফুল হক।
তিনি বলেন, ‘বিশেষ করে নগরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, এজন্য সকলের প্রতি চিরকৃতজ্ঞ’। সিলেটে পৌঁছার পর ওই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় সোমবার (২৮ মার্চ) দুপুরে জামিনে কারামুক্ত হন আরিফুল হক চৌধুরী। কারা তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
মায়ের অসুস্থতার কারণে কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় আরিফুল হক চৌধুরী ১৫ দিনের অন্তবর্তীকালীন জামিন লাভ করেন।
২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন।
পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। আর মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ