তুরস্কে শরণার্থী শিবিরে আগুন, তিন শিশুর মৃত্যু
তুরস্কের দক্ষিন-পূর্ব শহর মারদিনের শরণার্থী শিবিরে আগুন লেগে তিন শিশু মারা গেছে। আগুনে দ্বগ্ধ হয়েছে আরো ছয় শরণার্থী। নিহত তিন শিশু ও আহতরা সবাই সিরীয় নাগরিক। মঙ্গলবার শরণার্থী শিবিরে এ আগুন লাগে।
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, রান্নার যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর আগুণ দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত শিবিরের ত্রিশটি তাবু ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় দমকল বাহিনীর সাথে ক্যাম্প আগুন নিয়ন্ত্রনে স্থানীয় ফায়ার ব্রিগেডের কর্মিদের পাশাপাশি অংশ নেয় তুর্কি সরকারের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের কর্মিরাও।
প্রায় নয় হাজার শরণার্থী আশ্রয় নেয়া শিবিরটিতে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় আগুনের ঘটনা।
তুরস্কে ২৬টি শিবিরে ২ লাখ ৭২ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে গত দু বছরে। সিরীয় নাগরিক ছাড়াও ইরাক ও আফগানিস্তান থেকে আসা নাগরিকরাও বসবাস রয়েছে এসব শিবিরে।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 