News Bangla 24 BD | কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটের দুই দিন আগে প্রভাব বিস্তারের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী এলাকায় প্রভাব খাটানোর অভিযোগে তাকে এ প্রত্যাহারের আদেশ প্রদান করা হয়।

মঙ্গলবার রাতে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম এ তথ্য জানান। এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ মহাপরিদর্শক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। অবিলম্বে তাকে প্রত্যাহার করে এ থানায় উপযুক্ত কর্মকর্তাকে নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান সামসুল আলম। মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস তাকে প্রত্যাহারের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালেহ আহমেদ বলেন, কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের খবর শুনেছি। তবে অফিসিয়ালি এখনো কোন নির্দেশ পাইনি। এ ব্যাপারে ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যাহারের ব্যাপারে আমি কিছু জানি না। আগামী ৩১ মার্চ কালীগঞ্জ উপজেলায় ৭ টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ