সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের আওয়ামী লীগে ঠাঁই হবে না— এমপি রাসেল
গাজীপুর প্রতিনিধি
আওয়ামী লীগের কোন সংগঠনেই সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের ঠাঁই নেই।
বুধবার বিকেলে টঙ্গীর মিলগেইট এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুব সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজহার উদ্দিন ,টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, মনির আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা নিলিমা আক্তার লিলি ও গাজীপুর মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, কাজী মো. সেলিম, বদরুল আলম পাশা বক্তব্য রাখেন।
জাহিদ আহসান রাসেল এমপি তার পিতা আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার দাবীর স্বপক্ষে অবস্থান নিয়ে যুবলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এদেশের যুব সমাজের সোনালী ভবিষ্যত বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি স্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর এ উন্নয়নের চালিকা শক্তি এদেশের যুব শক্তি। যুবরাই এদেশকে একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ এদেশের খেটে খাওয়া মানুষের ভাগোউন্নয়নে সরকার পরিচালনায় দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 