কেরাণীগঞ্জে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে শিশু নিহত
দ্বিতীয় ধাপে শুরু হওয়া ইউপি নির্বাচনে কেরাণীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডারদের হামলা ও গুলিতে শাহিদুল ইসলাম সুভ (১০) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০ দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত শাহিদুল ইসলাম ওই এলাকার ঢালিকান্দি গ্রামের আলাল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০ দিকে আওয়ামী লীগের প্রার্থী আয়নালের ক্যাডার রানা মোল্লার নেতৃত্বে ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী কেন্দ্রে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী রফিক মৃধা জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ১০ টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে স্থানীয় আলাল মোল্লার এক শিশুপুত্রসহ ৩ জন গুলিবিদ্ধ হয়।
গুরুতর অসুস্থ অবস্থায় শিশু শাহিদুল ইসলামকে স্থানীয় মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে শিশুটি মারা যায়।
বাকী আহতরা এলাকার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। গোলাগুলির পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়। এ সময় সন্ত্রসীরা পালিয়ে যায়।
বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে ভোটাররা আতঙ্কে ভোট কেন্দ্র ছেড়ে চলে যায়। এখন ঘটনাস্থলে অর্ধশতাধিক পুলিশ-বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 