তনু হত্যার বিচার দাবীতে টঙ্গীতে শিক্ষার্থীদের মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
আমরা তনুর ভাই, তনু হত্যার বিচার চাই, এ শ্লোগান দিয়েই মানববন্ধন শুরু হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে টঙ্গীতে মানববন্ধন করা হয়েছে। টঙ্গী সরকারি কলেজ ও সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের উদ্যোগে এ মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় কলেজ গেইট এলাকায় ঢাক-ময়মনসিংহ মহসড়কের পশ্চিম পাশে ছাত্রলীগ নেতা কাজী মনজুর নেতৃত্বে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা মেধাবী শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃটান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে টঙ্গী সরকারী কলেজ ও সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগনও অংশ নেয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 