News Bangla 24 BD | রামুতে করলা চাষে কৃষক আমীর হোসেনের সাফল্য - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রামুতে করলা চাষে কৃষক আমীর হোসেনের সাফল্য


খালেদ হোসেন টাপু, রামু :

কক্সবাজারের রামুতে করলা চাষ করে নিজের ভাগ্য বদল করেছেন উপজেলার পূর্ব মেরংলোয়ার গ্রামের চাষি আমীর হোসেন (৫২)। করলা চাষে সফলতা অর্জন করে তিনি এখন সাবলম্বী। করলা চাষের পাশাপাশি ভুট্টা ও খিরা চাষও করে লাভবান হয়েছেন তিনি। গত বছরের মতো এ বছরও তিনি করলা চাষ করে সফলতা পেয়েছেন। এতে একদিকে যেমন তার বেকারত্ব দূর হয়েছে; তেমনি অন্যদিকে করলা চাষে আরো বেশি আগ্রহী হয়েছে উঠেছেন।

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের মালেকুজ্জামানের ছেলে কৃষক আমীর হোসেন জানান, তার বাড়ির পাশে জমির মালিকের কাছ থেকে পাঁচ কানি জমি নিয়ে অধিকাংশ জমিতে করলা চাষ করেছেন। এর পাশাপাশি খিরা, ভুট্টা ও হাইব্রিড মরিচ চাষও করেন।

তিনি আরও জানান কৃষি অফিসের কোন রকম সহযোগীতা ছাড়া এ বছর তার করলা চাষে খরচ ৫৫ হাজারসহ খিরা ৭৫ হাজার ও হাইব্রিড চাষে ২০ হাজার টাকা। এতে লাভ হয়েছে তার দু’গুন।

স্থানীয় স্কুল শিক্ষক শওকত ইসলাম জানান, কৃষক আমীর হোসেন ফল ফসল আবাদ করে এলাকায় সাড়া ফেলেছেন বেশ আগে। এবার ৪ কানি জমিতে করলা চাষের পাশাপাশি খিরা, ভূট্টা ও মরিচ আবাদ করেন। মানসম্মত বীজ ব্যবহার ও নিবিঢ় পরিচর্যায় করলার ভালো ফলন পেয়েছেন তিনি। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়েছেন করলা আবাদে। তিনি আরও জানান, রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতা পেলে আগামীতে এই এলাকায় করলার আবাদ আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ