News Bangla 24 BD | সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক


বাংলাদেশের অন্যতম পর্যটন দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়েছেন শতাধিক পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে তারা সেখানে আটকে পড়েছন।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, ”শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়েনি। ফলে এর আগের দিন বেড়াতে গিয়ে রাত্রিযাপন করা পর্যটকরা শুক্রবার সেন্টমার্টিন থেকে ফিরতে পারেননি।”

ওসি আরো জানান, আটকা পড়া পর্যটকদের খোঁজখবর নিতে স্থানীয় পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল ও আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় শুক্রবার সকাল থেকে টেকনাফ-সের্ন্টমাটিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর আহমেদ বলেন, গত বৃহস্পতিবার টেকনাফ-সের্ন্টমাটিন রুটে চলাচলকারী জাহাজ ও ট্রলারে করে সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে আসেন।

বিকাল সাড়ে ৩টায় তাদের অধিকাংশই টেকনাফ ফিরে গেলেও শতাধিক পর্যটক দ্বীপে থেকে যান। তারা আটকা পড়েছেন বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ