গাজীপুরে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকালে নগরের জয়দেবপুরের ছায়াবীথি এলাকা থেকে কাজী আজিম উদ্দীন কলেজের সাবেক এজিএস মহানগর ছাত্রদল নেতা নুর আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ি এলাকায় গেলে পুলিশ তাতে বাধা দিলে মিছিলটি ঘুরে জোরপুকুরের ফিরে যায়। অন্যদিকে সাবেক জিএস ছাত্র নেতা সোহেল রানার নেতৃত্বে আজিম উদ্দীন কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া মহানগর ছাত্রদল নেতা নাহিদ চৌধুরী বাবুর নেতৃত্বে এবং জেলা ছাত্রদল নেতা মাসুদুল করিম মোনায়েমের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। অপরদিকে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে মিছিলটি সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে চেরাগআলী মার্কেট বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস সাজেদুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি লিটন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সুমন, ছাত্রদল নেতা আহসান হাবীব সোহেল, নূরুল ইসলাম ফরহাদ, তানভীর আহমেদ রাজন, ফয়সাল আহমেদ পাপন, রফিকুল ইসলাম টিপু, শুভ মিয়াজী, রমজান আলী বাবু, শেখ শামীম, রাজন আহমেদ, মামুন হাওলাদার, আব্দুল কাদের বাবু, ইয়াসিন আহমেদ,ইমাম হোসেন পিঙ্কু, প্রিন্স ও বাদন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 