কালীগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ক্লাসের ছাত্র এবং তুমলিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
রোববার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, দুপুরে রোববার বেলা আড়াইটার দিকে নরসিংদী থেকে ঢাকাগামী পূবাইল পরিবহনের যাত্রীবাহী একটি বাস কালীগঞ্জ-টঙ্গী- ঘোড়াশাল সড়কে তুমলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পেছনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিনহাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিনহাজের মারা যায়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বাসটি পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 