News Bangla 24 BD | গাজীপুরে পোশাক কর্মী গণধর্ষনের অভিযোগে নারীসহ ৪ জন আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে পোশাক কর্মী গণধর্ষনের অভিযোগে নারীসহ ৪ জন আটক


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এক পোশাক কর্মীকে গণধর্ষনের অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- নাহিদ(২৮), সুজন(৩০) ও শহীদ(২৫)ও মুক্তা(১৯) । এ ঘটনায় রোববার জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় এ গণধর্ষনের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, নগরের হরিণা চালায় এলাকার একটি গেঞ্জি কারখানার আনুমানিক ১৬ বছর বয়সি নারী শ্রমিককে তার অপর সহকর্মী মুক্তা গত শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার একটি বিল্ডিং এর ছাদে উঠতে বলে। ছাদে ওঠার পর ছাদের গেইট আটকে দিলে স্থানীয় চার যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে যুবকরা পালিয়ে যায়। এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পরদিন শনিবার রাতে ধর্ষণকারী তিন যুবক ও তাদের সহায়তাকারী মুক্তাকে কোনাবাড়ি ফাঁড়ি পুলিশ আটক করে। ঘটনার শিকার ওই ভিকটিমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। সে নগরের কোনাবাড়ি পারিজাত এলাকার একটি বাসায় ভাড়া থেকে কারখানায় শ্রমিক হিসাবে কাজ করছে।

এদিকে গত ১৯ মার্চ রাতে একই এলাকা হরিণাচালায় এক স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগে চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন-তার বাড়ির মালিক আমজাদ পাঠান, মো. শাহীন , মো. ফজলু ও মো. জাহিদ। তারা সকলেই কোনাবাড়ি হরিণাচালা এলাকার বাসিন্দা। এনিয়ে গত ১৫ দিনে একই এলাকায় ২ নারী গণধর্ষনের শিকার হলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ