গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত
গাজীপুরে ডাকাতের গুলিতে পরেশ চন্দ্র ঘোষ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় তার ভাই ও দুই ভাতিজা আহত হয়েছেন।
রোববার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা কাথোরার মৈশানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নিহত পরেশের ভাই নরেশ চন্দ্র ঘোষ, ভাতিজা বিধান কৃষ্ণ ঘোষ ও মৃণাল চন্দ্র ঘোষ। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরেশের চাচাতো ভাই আশুতোষ ঘোষ জানান, রাত দুইটার দিকে ৮-১০ জনের মুখোশপরা একদল ডাকাত নরেশ চন্দ্র ঘোষের বাড়িতে হানা দেয়। বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ও কেটে ভেতরে ঢোকে ডাকাতরা। পরে নরেশ, বিধান ও মৃণালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এর পরপরই নরেশের ভাই পরেশ চন্দ্র ঘোষের ঘরেও ডাকাতরা হানা দেয়। এ সময় পরেশের ছেলে গৌতম ঘোষ পলাশ ডাকাতদের চিনে ফেলেছে বললে ডাকাতরা গুলি ছোড়ে। কপালে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা পরেশ মারা যান।
আশুতোষ আরো জানান, ডাকাতরা তার মাথায়ও পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে।
ডাকাতরা চলে গেলে আশুতোষ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা জানাতে পারেননি আশুতোষ।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, খুন ও ডাকাতি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 