বগুড়ার সেই বাড়ি থেকে গ্রেনেড পিস্তল ককটেল উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলার জোয়ানপুর কুঠিরভিটা এলাকার সেই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০টি গুলি, দুই বস্তা ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, উপজেলার জোয়ানপুর কুঠিরভিটা এলাকার মাহবুবুর রহমান ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি দুই যুবকের কাছে বাড়িটি ভাড়া দেন। রোববার রাত ৯টার দিকে ওই বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আরেকজন রোববার রাত ১২টায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজনের পরিচয় জানা যায়নি।জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, সোমবার সকালে র্যাব ও পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান শুরু করে। পরে বাড়ি থেকে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০টি গুলি, দুই বস্তা ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 