News Bangla 24 BD | খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


গাজীপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলা বিএনপি উদ্যোগে শহরের কাজী আজিম উদ্দিন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জোড়পুকুরপাড় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাজী আজিম উদ্দিন কলেজ রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা আহমদ আলী রুশদী,জেলা বিএনপি নেতা হুমায়ুন কবীর মাষ্টার, গাজীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ড. শহীদুজ্জামান, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, বিএনপি নেতা আব্দুল মোতালেব, এ্যাড. মঞ্জুর মোর্শেদ প্রিন্স, জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু, নাহীন আহমেদ মমতাজী, হুমায়ুন কবীর রাজু, সেলিম রানা, ছাত্রদল নেতা জিএস জিয়াউল হাসান স্বপন, জিএস নাসিমুল ইসলাম মনির, নূরে আলম । এদিকে একই দাবিতে সকালে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল নেতা মাসুদুল কবির মোনায়েমের সভাপতিত্বে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক, জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, সোহাগ হোসেন, মাজহারুল ইসলাম, আরিফ হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ