কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, কৃষি জমি সুরক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে সেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ পৌর ভূমি কর্মকর্তা মো. মাসুদুল হক ভূইয়া, নাগরী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. লুৎফুর রহমান। এ সময় বক্তারা ভূমি সেবার মান বাড়াতে ও নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে কথা বলেন। সভায় অন্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী হিরাসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 