News Bangla 24 BD | কালীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণের পর অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে গেছে।

রবিবার রাতে পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে মো. রমজান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফারার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, রাতে বজ্রপাতে ভাদার্ত্তী গ্রামের রমজান আলীর বাড়ির কাছে একটি নারিকেল গাছ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় পাশে থাকা তিতাস গ্যাসের একটি অবৈধ রাইজারে আগুন লাগে। আগুন মুহূর্তেই বাড়িতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ বাড়িওয়ালা ও স্থানীয়দের অভিযোগ, গ্যাসের রাইজারে আগুন লাগার পর তিতাস গ্যাসের স্থানীয় সাব-স্টেশনে ফোন দিয়ে তাদের পাওয়া যায়নি। তাদের অফিসে একাধিকবার গিয়ে তা তালাবদ্ধ দেখা গেছে। পরে টঙ্গীর জোনাল অফিসে ফোন দিয়ে ওই এলাকার গ্যাসের লাইন বন্ধ করা হয়।
স্থানীয়দের দাবি, তিতাস গ্যাসের কালীগঞ্জ সাব-স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখলে বা সেখানে দায়িত্বপ্রাপ্ত কেউ থাকলে উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাসের অগ্নিকান্ড কম হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ