খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ
বকেয়া মজুরি-ভাতাসহ পাঁচ দফা দাবি আদায়ের জন্য খুলনা অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ করে রেখেছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
ফলে এলাকার সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ। খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কারপেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে এ অবরোধ পালন করছেন। এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহবায়ক মো. সোহরাব হোসেন।
রোববার ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবরোধের ডাকা দেওয়া হয়।
সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক এসএম জাকির হোসেন বলেন, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
তিনি জানান, মঙ্গলবার থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত লাগাতার ধর্মঘটের পাশাপাশি প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন শ্রমিকারা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 