News Bangla 24 BD | চার শিশু খুনে ঘটনায় নয় আসামির বিরুদ্ধে চার্জশিট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চার শিশু খুনে ঘটনায় নয় আসামির বিরুদ্ধে চার্জশিট


হবিগঞ্জে আলোচিত চার শিশুকে অপহরণের পর হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগলসহ নয় জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। চার শিশুর লাশ উদ্ধারের ৪৯ দিন পর এ মামলার অভিযোগপত্র দেওয়া হলো।

এ মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোক্তাদির হোসেন রিপন মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

আসামিরা হলেন আব্দুল আলী বাগাল, তার দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, আরজু মিয়া, শাহেদ, উস্তার মিয়া, বাবুল মিয়া, বিল্লাল ও বাচ্চু মিয়া।
এদের মধ্যে প্রথম পাঁচজন কারাগারে রয়েছেন। উস্তার মিয়া, বাবুল মিয়া ও বিল্লাল পলাতক। এছাড়া বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ঘটনায় আটক সালেহ উদ্দিন ও বশির মিয়াকে অব্যাহতির আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। পরে হত্যার চার দিন পর মাটিচাপা অবস্থায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ