News Bangla 24 BD | গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা পরশ চন্দ্র ঘোষ নিহতের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রদীপ মন্ডল (২৭) ও মঞ্জুর আলম (২৫)। এছাড়াও হীরা নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার রাতে ধৃত দুইজনের নামোল্লেখ ও অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে নিহতের ছেলে গৌতম চন্দ্র ঘোষ জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, গাজীপুর মহানগরের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় রোববার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা পরশ চন্দ্র ঘোষ নিহত হন। এ সময় ডাকাতরা মুক্তিযোদ্ধার ভাই নরেশ চন্দ্র ঘোষ, তার দুই ছেলে বিধান কৃষ্ণ ঘোষ ও মৃণাল চন্দ্র ঘোষকে কুপিয়ে জখম করে। পরে ঘরে থাকা সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া মো. হীরা (২৪) নামের আরেক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও মঙ্গলবার জানান তিনি।
মামলার বাদী গৌতম চন্দ্র ঘোষ বলেন, কয়েকদিন আগে বাড়ির পাশের রাস্তায় গাড়ি চালানোকে কেন্দ্র করে স্থানীয় যুবক প্রদীপের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রদীপ আমাকে গালাগালি করে মেরে ফেলার হুমকি দেয়। এর দুইদিন পরই আমার বাবা খুন হওয়ায় আমার ধারণা সেই বাবাকে খুন মালামাল লুট করেছে। আহত নরেশ চন্দ্র ঘোষ (৬০), ভাতিজা বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) গুরুতর অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ রোববার রাত ২টার দিকে ৮-১০ জনের মুখোশপরা একদল ডাকাত নরেশ চন্দ্র ঘোষের বাড়ির প্রধান দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। পরে নরেশ, বিধান ও মৃণালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এর পরপরই নরেশের ভাই পরেশ চন্দ্র ঘোষের ঘরেও ডাকাতরা হানা দেয়। এ সময় পরেশের ছেলে গৌতম ঘোষ ডাকাতদের চিনে ফেলেছে বললে তারা গুলি ছোড়ে। এ গুলি মুক্তিযোদ্ধা পরেশের কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ