News Bangla 24 BD | কালিয়াকৈরে তিন গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে তিন গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে তিনটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২হাজার ফিট পাইপ উঠিয়ে জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর চন্দ্রা জোনাল অফিস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট (ভুমি) মো. সিরাজুল ইসলাম।

ভ্রাম্যামান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে উপজেলার খাড়াজোড়া এলাকার মূল সঞ্চালন পাইপ লাইন থেকে রাতের আধারে উপজেলার গোয়ালবাথান, বরিয়াবহ ও রসুলপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় একটি প্রভাবশালী মহল। যার ফলে উপজেলাসহ বিভিন্ন স্থানে বৈধ গ্রাহকদের মধ্যে গ্যাস সংকট দেখা দেয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকার মূল সঞ্চালন পাইপ থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ২হাজার ফিট পাইপ উঠিয়ে জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার মো. সুরুজ আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কায়ক্রম শুরু হয়েছে। উপজেলার যে সব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে পর্যায়ক্রমে তা বিচ্ছিন্ন করা হবে এবং ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ