News Bangla 24 BD | সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন। বুধবার ভোরে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের নাম ইসলাম ও নওগার হাসান আলী। তাদের বাড়ি পঞ্চগড়ে। আহতরা হলেন পঞ্চগড়ের সাইফুল্লাহ, মিজান, দিনাজপুরের রাজিব এবং রাজশাহীর মহসিন।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে পাথারবোঝাই একটি ট্রাক পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে বিপরীতমুখী আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। “ওই সময় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই দুটি বাহনকে ধাক্কা দিলে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রাকের চালক ইসলামসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।”এ সময় ট্রাকে থাকা চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে তিনটি ট্রাক আটকা পড়ে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পশ্চিমপাড় থানার ওসি রকিবুল ইসলাম জানান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ