News Bangla 24 BD | এশিয়ানদের বেশি হয়রানি করে ব্রিটিশ পুলিশ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

শ্বেতাঙ্গদের তুলনায় এশিয়ান বা অন্য সংখ্যালঘুদের বেশি হয়রানি করে ব্রিটিশ পুলিশ। ২০১৩ সালের এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়, পুলিশ যখন কাউকে তল্লাশী করে তখন শ্বেতাঙ্গদের তুলনায় অন্য সংখ্যালঘুদের বেশি হয়রানির শিকার হতে হয়। খবর বিবিসির।

ব্রিটেনে গত বছর প্রায় এক লাখ ৭০ হাজার মানুষকে রাস্তায় থামিয়ে তল্লাশী করা হয়। এদের মধ্যে ১৩ শতাংশই এশিয়ান। কিন্তু ব্রিটিশ পুলিশ এশিয়ানদের সঙ্গে এরকম বৈষম্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করেছে। তবে এশিয়ান তরুণদের সঙ্গে পুলিশের বেশ কিছু সমস্যা রয়েছে এগুলো অবশ্য তারা স্বীকার করেছেন। তাই সন্ত্রাসবাদ মোকাবেলায় তারা এশিয়ানদের সঙ্গে সম্পর্কউন্নয়নের উদ্যোগ নিয়েছেন।

লন্ডন পুলিশ বেশ কিছুদিন ধরে এশিয়ান তরুণদের সঙ্গে খোলামেলা আলাপ করছে। এরকম একটি আলোচনা অনুষ্ঠান থেকে বিবিসি জানিয়েছে, সেখানে এশিয়ান তরুণদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন আহ্বান করা হয়।

অনেক তরুণের ধারণা তল্লাশীর শিকার হন কেবল এশিয়ান বা ক্যারিবিয়ানরা। তাই এটা তাদের কাছে বর্ণবাদী বলেই মনে হয়েছে। তবে লন্ডনের হ্যারো এলাকার পুলিশ কমান্ডার সাইমন ওভেন্স অবশ্য দাবি করলেন, এরকম বৈষম্যমূলক আচরণের অভিযোগ সঠিক নয়। শ্বেতাঙ্গদের তুলনায় এশিয়ানদের কখনোই বেশি তল্লাশি করা হয় না।

এ বিভাগের অন্যান্য সংবাদ