ফিজিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জিনা
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ফিজির প্রধান দ্বীপ ভিতা ভেলুর দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন জিনা। এটি খুব দ্রুত নিম্নচাপ থেকে তিন মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। এতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির আন্তর্জাতিক ফ্লাইট এবং স্কুলগুলোও বন্ধ রাখা রয়েছে।
সাইক্লোনটির গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার। বৃহস্পতিবার ভোরে ঝড়টি ভিতা লেভুর দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ।
ফিজি কর্তৃপক্ষ বুধবার পর্যটন এলাকায় গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনের আশঙ্কায় মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। কারণ দেশটিতে সাম্প্রতিক প্রলয়ঙ্করী ঝড়ে ৪৪ জন মারা যাওয়ার কারণে কর্তৃপক্ষ ঝুঁকি নিতে নারাজ।
ইতোমধ্যে ভারী বৃষ্টিপাতে একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আকস্মিক বন্যায় এক কিশোরী ভেসে গেছে। সে নিখোঁজ রয়েছে। বন্যার কারণে প্রধান প্রধান সড়কগুলো বন্ধ রয়েছে।
দেশটিতে সম্প্রতি আঘাত হানা সাইক্লোন উইন্সটনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই সর্বশেষ এই সাইক্লোনের আঘাতের আশঙ্কা করা হচ্ছে। গত ফেব্রুয়ারির ওই ঝড়ে ৪৪ জনের প্রাণহানি ও ৬০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 