News Bangla 24 BD | কালিয়াকৈরে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ


কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সদস্য না হয়েও চেয়ারম্যান প্রার্থী এমএ আলীমকে আওয়ামী লীগের হাইকমান্ডের দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দিন অলু মোল্লাহর নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী বাড়ই পাড়া এলাকার সালাম সাবের মাঠে এ প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তৃতা করেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দিন অলু মোল্লাহ, মোশারফ হোসেন, আবুল কাশেম মৃধা, মোকতার আলী, গৌতম চন্দ্র সরকার, ইব্রাহিত খালিদ ফালাক মৃধা, লিয়াম মাহমুদ প্রমুখ। সমাবেশে দলীয় নেতাকর্মীরা জানান, ওই দূর্নীতিবাজ চেয়ারম্যান এমএ আলিম আওয়ামী লীগের কোন সদস্য না হলেও আওয়ামী লীগের হাইকমান্ড কি কারণে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিলেন তা বোধগম্য নয়। ওই চেয়ারম্যান প্রার্থী এমএ আলিমকে আওয়ামী লীগের মনোনয়ন বহাল রাখলে আটাবহ ইউনিয়নের সকল নেতাকর্মী তার নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়ে দলীয় নেতাকর্মীরা জানান, এম এ আলীমের মনোনয়ন বাতিল করে আওয়ামী লীগের ত্যাগি কর্মী যে কাউকে মনোনয়ন দেওয়ার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ