News Bangla 24 BD | গাজীপুরে মেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে মেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি কালভার্টের নীচ থেকে অজ্ঞাত এক মেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক চার বছর। তার পরনে কোন কাপড় ছিল না।

জয়দেবপুর থানার এসআই মো. ফিরোজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের টেকনগরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিকেলে টেকনগরপাড়া একটি কালভার্টের নীচে পানিতে ওই শিশুর লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুই-তিনদিন আগে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর ওই কালভার্টের নীচে ফেলে গেছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ