News Bangla 24 BD | ফরিদপুরে দুই জন পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে দুই জন পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার


ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়ার সড়ক থেকে দুই জন পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মাথায় কুপিয়ে জখম করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দার (২৮) ও তার শ্যালক ভরত জমাদ্দার (২৩)। এর দুজনেই শহরের আলীপুর এলাকায় হরিজন পল্লী(বান্ধব পল্লীতে) বাস করতেন।

এলাকাবাসী জানায়, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় লাশ দুটি মুসল্লিদের নজরে এলে তারা পুলিশে খবর দেয়।

এদিকে নিহত পরিচ্ছন্নতা কর্মী মানিক জমাদ্দারের বাবা কিশোর জমাদ্দার জানান, এর আগে রাতে ওই এলাকায় কাজ করার সময় তাদের বেশি রাতে কাজ না করার জন্যে নিষেধ করেছিলেন। তার ধারণা করেন, ওই দুর্বৃত্তরাই এ জোড়া খুনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি বলেন, নিহতরা রাত দুইটা থেকে তিনটার মধ্যে সড়ক পরিষ্কার করতে বাড়ি থেকে বের হয়েছিল।

কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতদের মুখে ও মাথায় অঅঘাতের চিহ্ন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ